বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

মাটিকাটা ইউনিয়ন বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশ সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মাটিকাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি এহসানুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব বিএনপি নেতা সাবেক মেজর জেনারেল শরিফ উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এডভোকেট তোফাজ্জল হোসেন তপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য রোকনুজ্জামান আলম, গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম রায়হান, তাজমুল তান টুটুল, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক প্রফেসর আব্দুল মালেক, মাটিকাটা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল বদি মাস্টার, ও সাংগঠনিক সম্পাদক আজিমুসসান শেলী, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি প্রফেসর ড. এম. গোলাম আরিফ, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন ও খালেদা জিয়া মুক্তি পরিষদ সদস্য সচিব মনিরুজ্জামান দুলাল। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অতিথিদের বক্তব্য শেষে বক্তব্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(বীর উত্তম) ও মরহুম সাবেক তার ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এর রুহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশনায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও স্বৈরশাসকের কবল থেকে দেশবাসীর মুক্তি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সব শেষে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin