নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা মানব সেবা অভিযান, অসুস্থ্য অসচ্ছল দরিদ্র নারীদের মধ্যে নগদ অর্থ প্রদান করেন। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরীর মহিষবাথানস্থ প্রধান কার্যালয় হতে ১৯ জনের মধ্যে মোট ৫৪,০০০টাকা প্রদান করেন।

সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার জাহান বাবু। এসময়ে উপস্থিত ছিলেন ইতালী প্রবাসী মোহাম্মদ আলী, সংস্থার অর্থ ও হিসাব বিভাগের পরিচালক আসাদুজ্জামান ও অভ্যন্তরীন নীরীক্ষা ও পরিদর্শন বিভাগের পরিচালক মেহনাজ মুস্তারিনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মানব সেবা অভিযান মাত্র এক টাকা করে চাঁদা দিয়ে প্রতিষ্ঠা লাভ করে। সেই থেকে আজ অবধি কোন প্রকার বাহিরের সহযোগিতা ছাড়াই এতদুর এগিয়ে গেছে। এই সংস্থা মানুষের পাশে সর্বদা ছিলো, আছে এবং ভবিষ্যতের থাকবে। কারন সংস্থা সদস্যদের নিকট থেকে যে সার্ভিস চার্জ কাটেন সেখান থেকেই এই ধরনের সহযোগিতা করে আসছেন। আগামীতে কিভাবে আরো বড় আকারে এবং বেশী করে অর্থ প্রদান করা যায় তা নিয়ে সংস্থা চিন্তাভাবনা করছে বলে তিনি উল্লেখ করেন। বক্তব্য শেষে উপস্থিত সকলের মধ্যে নগদ অর্থ প্রদান করেন তিনিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।