বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবায় কৃষক, মৎস্য চাষী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে প্রণোদনা বিতরণ ইউসেপ রাজশাহী রিজিওনে জেন্ডার ইক্যুায়ালিটি এ্যানালাইসিস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে তেল নিতে গিয়ে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু নিরাপত্তার আশ্বাসে হাসপাতালে চিকিৎসায় ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা মালিক সমিতির সমঝোতায় রাজশাহীতে বাস চলাচল শুরু রাজশাহী কলেজে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল কাঁকনহাটে সিসিডিবি’র সামাজিক শান্তি প্রচারণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সমঝোতা স্বাক্ষর স্বাক্ষরিত হেনস্তার প্রতিবাদে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চরম দুর্ভোগে রোগীরা কমপ্লিট শাটডাউনে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা

মালিক সমিতির সমঝোতায় রাজশাহীতে বাস চলাচল শুরু

  • প্রকাশ সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে মঙ্গলবার থেকে বন্ধ থাকা রাজশাহী-ঢাকা রুটের সকল দূরপাল্লার বাস চলাচল পুনরায় শুরু হয়েছে। বুধবার দুপুরে প্রশাসনের হস্তক্ষেপে এবং দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে বাস চলাচলের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, বুধবার দুপুর ২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক জরুরি বৈঠকে বসেন নাটোর ও রাজশাহী বাস মালিক সমিতির নেতারা। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ নিরসনে বিস্তারিত আলোচনা হয়। পরে উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে উদ্ভূত পরিস্থিতি নিরসন করে বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল সাংবাদিকদের বলেন, “মূলত রাজশাহী এবং নাটোর জেলার বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। এর ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। উদ্ভূত পরিস্থিতি নিরসনে আমরা তারা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে সমস্যার সমাধান হয়েছে। এরপর তারা বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।

গুরুত্বপূর্ণ এই সমঝোতা বৈঠকে নাটোরের বাস মালিক ও শ্রমিক সমিতি এবং রাজশাহীর বাস মালিক ও শ্রমিক সমিতির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাস চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

উল্লেখ্য বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে মঙ্গলবার থেকে রাজশাহী থেকে ঢাকাগামী সকল দূরপাল্লার বাস চলাচল আকস্মিকভাবে বন্ধ হয়ে যায়। পূর্বঘোষণা ছাড়া হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন রাজধানীগামী সাধারণ যাত্রীরা। পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা গিয়েছিলো, মূলত রাজশাহী এবং নাটোর জেলা বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরেই এই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin