বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

মাল পাহাড়িয়া সম্প্রদায়ের উন্নয়নে সর্বদা পাশে থাকবো: ফারুক

  • প্রকাশ সময় শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:ক্ষুদ্র নৃগোষ্ঠির মাল পাহাড়িয়া সম্প্রদায় অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের থেকে অনেকটা পিছিয়ে আছে। কিন্তুএই সম্প্রদায় আর পিছিয়ে থাকবে না। তিনি তাদের উন্নয়নে সংসদে কথা বলবেন। সেইসাথে আগামীতে যেন আদিবাসীদের উন্নয়নে আরো বেশী বাজেট রাখে সরকার তার ব্যবস্থা করবেন তিনি। শনিবার সকালে রাজশাহীর গোদাগাড়ীর ধামিলা গ্রামে পাহাড়িয়া পরিষদ, ছাত্র পরিষদ ও বিজিন বিনকে সাংস্কৃতিক দলের আয়োজনে মাল পাহাড়িয়া ছাত্র সম্মেলন ও মাতৃভাষার বই এর মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ¦ ওমর ফারুক চৌধুরী এই কথা গুলো বলেন।

তিনি আরো বলেন, কোন জাতীর উন্নয়ন করতে হলে প্রথমে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। এজন্য সকল প্রকার নেশা থেকে দূরে থেকে সন্তানদের লেখাপড়া করাতে হবে। সেইসাথে নিজেদের সচেতন হতে হবে বলে উল্লেখ করেন তিনি । তিনি আরো বলেন, আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। কোন প্রকার ষড়যন্ত্রে কান না দিয়ে নৌকার পক্ষে থাকার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে তিনি মাল পাহাড়িয়া সম্প্রদায়ের মাতৃভাষার বই এর মোড়ক উন্মোচন করেন তিনি। পরে পাহাড়িয়া শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাহাড়িয়া আদিবাসী, বাইসী পরিষদ রাজশাহী বিভাগীয় প্রধান ও গবেষক অভিলাষ বিশ^াস এর সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারী মহিলা কলেজের সমাজ কর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী অধ্যাপক নেপোলিয়ান বিশ^াস, নবাইবটতলা ধর্মপল্লীর সহকারী পালপুরোহিত পিমে, ফাদার আরতুরো স্পেজিয়ালে, দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির নির্বাহী কমিটির সাবেক সদস্য ও প্রেমতলী ডিগ্রি কলেজের অধ্যাপক যোগেন্দ্রনাথ সরেন, একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, গোদাগাড়ী থানা পারগানা বাইসির পারাগানা বাবুলাল মুর্মু, সিসিবিভিও এর প্রকল্প সমন্বয়কারী আরিফ, সমাজসেবক ও পাহাড়িয়া পরিষদের নির্বাহী সদস্য মঞ্জু কার্মেলা বিশ^াস, পাহাড়িয়া আদিবাষী ছাত্র পরিষদেও সভাপতি জয় খ্রীষ্টফার বিশ^াস।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin