সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

মোহনপুরে বিএনপি’র লিফলেট ও গাছের চারা বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে সোমবার বিকেলে লিফলেট বিতরণ,পথসভা ও গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রদল রাজশাহী জেলার সাবেক সভাপতি ও বিএনপি রাজশাহী জেলার সাবেক যুগ্ম সম্পাদক রায়হানুল আলম রায়হান।

তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো সংস্কারের যে ৩১ দফা দিয়েছেন, তা বাস্তবায়িত হলে আর কোন সংস্কারের প্রয়োজন নেই। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া সারাজীবন চলবে। এজন্য নির্বাচন পেছানোর কোন যৌক্তিকতা নাই। যারা সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে দাবী তুলছেন তারা আসলে নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা বলে এই দাবী করছেন। আর ঐ দলকে যারা সহযোগিতা করছে তারা হলো স্বাধীনতা বিরোধী একটি দল। এই দল জানে দেশে নির্বাচন হলে তারা দুই থেকে তিনটি আসন পাবে কিনা সন্দেহ রয়েছে।

তিনি আরো বলেন, এজন্য তারা নির্বাচন নিয়ে নানা কথা উত্থাপন করছেন। একবার বলছে এখনই নির্বাচন নয়, আবার বলছে পিআর পদ্ধতিকে নির্বাচন। আসলে তারা কি চায় এবং কি করবে নিজেরাই ঠিক করতে পারছেনা বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধী দলটি এখন নির্বাচন করবেনা বলে কথা বললেও এর মধ্যে তারা প্রার্থী ঠিক করে ফেলেছে বলে জানান তিনি। তাহলে কি বোঝায়। এ সকল ষড়যন্ত্রকারীদের থেকে দূরেথাকার জন্য সবাইকে আহ্বান জানান। সেইসাথে ফেব্রুয়ারীর মধ্যেই নির্বাচন দেয়ার দাবী জানান তিনি। বক্তব্য শেষে তিনি লিফলেট ও গাছের চারা বিতরণ করেন।

সভায় আরো বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য, কেশরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান হেনা , মোহনপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক গিয়াসউদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের রাজশাহী জেলার আহ্বায়ক সেন্টু কুমার সাহা, যুবদল মোহনপুর উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক নয়ন সাহা, হাবিবুর রহমান হাবিব, কৃষক দল নওহাটা পৌরসভার আহ্বায়ক রবিউল ইসলাম, ছাত্রদল নেতা মুন, সজিব ও প্রজন্ম একাত্তর দলের মোহনপুর উপজেলার সদস্য সচিব কামরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin