মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল ইসলাম রবি

  • প্রকাশ সময় রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব , রফিকুল ইসলাম রবি রোববার (২৬ অক্টোবর) রাতে দেওয়া এক বিবৃতি বার্তায় শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় রফিকুল ইসলাম রবি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি পরিবারের সকল নেতাকর্মীসহ সকলকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর যুবদল প্রতিষ্ঠা করেছিলেন সাবেক রাষ্ট্রনায়ক বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তিনি আরো বলেন, সাবেক রাষ্ট্রনায়ক বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ লালন করে তার হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আগামীর রাষ্ট্রনায়ক এবং বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ও তার দিক নির্দেশনায় সকল ধরনের আন্দোলন সংগ্রামে রাজশাহী মহানগরবাসী আগেও যেমন একসঙ্গে কাজ করেছে এখনো করবে এবং ভবিষ্যতে তারা কাঁধে কাঁধ মিলে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

পরবর্তীতে দলটির প্রধান, সাবেক সফল প্রধামন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ, জাতি ও রাষ্ট্র গঠনে কাজ করে আসছেন। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর সফলতা কামনা করছি। রাজশাহী মহানগর বাসীসহ বিএনপি পরিবারের সকল নেতাকর্মী এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin