নিজস্ব প্রতিবেদক:যুবদল রাজশাহী মহানগরের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। গত মাসের ২৬ তারিখ ঢাকায় কেন্দ্রীয় কমিটির পরিচিত সভা শেষ করে বৃহস্পতিবার বিকেলে বিমান যোগে রাজশাহীতে পৌঁছালে বিমানবন্দরে রাজশাহী মহানগর ও বিভিন্ন থানা যুবদলের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
এরপর রাতে রাজশাহী মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে রিটন আসলে রাজশাহী মহানগর বিএনপি’র পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ও যুবদল রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।