নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের অগ্রদুত, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডন্টে জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে শুক্রবার রাত সাড়ে ৭টায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি প্রফেসর ড. হিরা সোবহান, জাসাস রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক রাজশাহী বিশ^বিদ্যালয়ে উর্দু বিভাগের এসোসিয়েট প্রফেসর সামিউল ইসলাম, সাবেক জাসাস নেতা রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. জি.এম শফিউর রহমান, রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ মামুন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা।
আরো উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকীর হোসেন রিমন, জাসাস রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক এডভোকেট রজব আলী, সদস্য সচিব সেলিম রেজা সেলিম যুগ্ম আহ্বায়ক এডভোকেট খুরশিদ আলম বাবু, রেজাউল করিম ও হাসিন উদ্দিনসহ যবদল, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
অতিথিদের বক্তব্য শেষে বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ তাঁর পরিবারের মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোশহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ অসুস্থ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর সুস্থ্যতা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।