সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে আইসিসিআর-এর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার দেখা হয়েছে
oplus_2

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের (আইসিসিআর) ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন প্রাঙ্গণে এই উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে রাজশাহীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুধীজন উপস্থিত ছিলেন।

সভাপতি তাঁর শুভেচ্ছা বক্তব্যে আইসিসিআর-এর দীর্ঘ পথচলা এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে এই প্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের কৃষ্টি ও সংস্কৃতির মেলবন্ধনে আইসিসিআর দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, যা বন্ধুপ্রতিম এই দুই রাষ্ট্রের সম্পর্ককে আরও সুদৃঢ় করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট এরশাদ আলী ঈশা তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিক ও গভীর বন্ধনে আবদ্ধ। এই ধরনের সাংস্কৃতিক আয়োজন দুই দেশের মানুষের মধ্যে পারস্পারিক সম্পর্ক ও সম্প্রীতি আরো সুদৃঢ় করবে। আগামীতেও এই ধরনের আয়োজন করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। যেখানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা দুই দেশের ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। উল্লেখ্য, ১৯৫০ সালের ৯ এপ্রিল ভারতের তৎকালীন মৌলানা আবুল কালাম আজাদ আইসিসিআর প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় সংস্কৃতি তুলে ধরাসহ শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে কাজ করে আসছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin