শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহীতে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

  • প্রকাশ সময় শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৭২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সুগার মিলে চলতি ২০২১-২০২২ বছরের ৫৭তম আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়। আজ শুক্রবার বিকেলে রাজশাহী সুগার মিলস লিমিটেড এর আয়োজনে রাচিক কেইন কেরিয়ার প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাচিক এর ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী এনায়েত হোসেন।

উপস্থিত ছিলেন পুঠিয়া ইক্ষু ক্রয় কেন্দ্রের সভাপতি, সাংগঠনিক সম্পাদক আখচাষী কল্যাণ সমিতি ও বাংলাদেশ আখচাষী ফেডারেশন সদস্য আখচাষী সাজেদুর রহমান, রাচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মজিবর রহমান, আখচাষী কল্যাণ সমিতির সভাপতি ও বাংলাদেশ আখচাষী ফেডারেশনের অর্থ সম্পাদক আলহাজ্ব ইয়াসিন আলী ও ৮নং হরিয়ান ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চুসহ সুগার মিলের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অতিথিবৃন্দ ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করেন। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন রাচিক এর পেশ ইমাম হাফেজ মাওলানা জুবায়ের আল- মাহমুদ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin