বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পথসভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৫২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০টায় নগরীর কোর্ট শহীদ মিনারের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পথসভার উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশানক আব্দুল জলিল। রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়খ অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডিএলজি শাহানা আখতার জাহান, এডিএম সাবিহা সুলতানা ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জয়া মারিয়া পেরেরা, রাজশাহী মানব সম্পদ উন্নয়ন অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আজগর আলী। উপস্থিত ছিলেন রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার রাশেদা পারভীন, কর্মজীবী মহিলা হোস্টেল এর সুপার ফেরদৌস রাবেয়া, মানব সম্পদ উন্নয়ন অধিদপ্তরের ট্রেনিং অফিসার মাহমুদা রেজা, আসমাউল হুসনা ও ডে-কেয়ার অফিসার সিরাজুম মনিরা। এছাড়াও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কমীবৃন্দ উপস্থিত ছিলেন।


উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এখন পুরুষের পাশাপাশি নারীরা কাজ করবে আর বলা যাবেনা। এখন থেকে বলতে হবে পুরুষরা নারীদের পাশাপাশি কাজ করবে। তিনি বলেন নারীরা আমাদের সন্তান ও সমাজের একজন। তারাও দশের উন্নয়নের সমান্তরালভাবে কাজ করে যাচ্ছে। বিধায় তাদের উপর কোন প্রকার নির্যাতন করা যাবেনা বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin