রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে আমিন স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট’র উদ্বোধন

  • প্রকাশ সময় বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৫৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজ মাঠে এই প্রথমবারের মত দুইমাসব্যাপি আমিন স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়। রাজশাহী মহানগরীর দরগাপাড়া বন্দুত্বের বন্ধন এর আয়োজনে এবং রাসিক ৯নওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান এর সার্বিক সহযোগিতায় বুধবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআই এর পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান আওয়াল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক।

সমাজসেবক সালাউদ্দিন মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিত সরকার টেকন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেন, বেনজির আহম্মেদ এবং রুবেল, রাজশাহী কলেজের প্রফেসর আব্দুল্লাহ আল মামুন, সাদ স্পোর্টস এর কর্ণধার ও বিশিষ্ট ক্রিকেট কোচ জামিলুর রহমান সাদ ও রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক রাকিব হোসেনসহ অন্যান্য ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ ও খেলোয়ারবৃন্দ। এই টুর্ণামেন্টে মোট ৪৮টি দল অংশগ্রহন করছে। উদ্বোধনী ম্যাচে দরগাপাড়া কোবরা ক্লাব ও মিম-ছা মিট ষ্টোর অংশগ্রহন করে।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা তাঁর রক্তে মিশে গেছে। তাঁর পুরো পরিবার ক্রিকেটসহ অন্যান্য খেলার সঙ্গে যুক্ত উল্লেখ করে তিনি বলেন, রাজশাহীর খেলোয়ারগণ উদ্বুদ্ধ করতে ইতোপূর্বে তিনি বিভিন্ন বিদেশী খেলোয়ার রাজশাহীতে নিয়ে এসে ক্রিকেট খেলিয়েছেন। আগামীতেও এই ধারা তাঁর পক্ষ থেকে চলমান থাকবে বলে জানান তিনি। সেইসাথে এই টুর্ণামেন্টে অংশগ্রহনকারী প্রতিটি দলকে আর্থিক সহযোগিতা প্রদান করেন সভাপতি। বক্তব্য শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ শান্তির দুত পায়রা উড়িয়ে দুইমাসব্যাপি এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin