নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মানবিক ও সামাজিক সংগঠন আশার আলো পবার আলীগঞ্জের অসহায় ২০টি পরিবারে মধ্যে ব্রয়লার মুরগি বিতরণ করে। ক্ষুধার্তদের খাদ্য ব্যবস্থা কর্মসূচির আওতায় আমিষের চাহিদা পুরন করার লক্ষে এই ধরনের কর্মসূচী অত্র প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে।
আশার আলোর সভাপতি রবিউল আওয়াল, শরিফুল ইসলাম, ইসারুল ইসলাম রাজাসহ আলীগঞ্জ পশ্চিমপাড়া জনগনের আর্থিক সহযোগিতায় এই কর্মসূচী পালন করে এই প্রতিষ্ঠান। এ সময়ে উপস্থিত ছিলেন, আশার আলোর সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সদস্য ইসমাইল হোসের আর্জেন, সাকিব, শামীম, হাফিজুল, মারুফ, নাহিদ ও রিফাত।
সভাপতি বলেন, দরিদ্র ও অসহায়দের মানুষদের পাশে থাকার প্রত্যয় নিয়ে এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানের মুল কার্যক্রমের মধ্যে রয়েছে দাফন কাফন, রক্তদান ও রক্তের গ্রুপ নির্নয়, অসহায় শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, শীতবস্ত্র বিতরণ, ক্ষুধার্তদের খাদ্য বিতরণ, ঈদে সহায়তা প্রদানসহ নানাবিধ কার্যক্রম পরিাচলনা করে আসছেন। আগামীতে এই প্রতিষ্ঠান নিবন্ধন করে কাজের গতি বৃদ্ধি করা হবে বলে জানান তিনি।