বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে আহম্মেদপুর পুকুর ভরাট বন্ধ, সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বোয়ালিয়া থানাধীন বোসপাড়াস্থ আহম্মেদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর ভরাট বন্ধ, সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়। সোমবার সকাল ১১ টায় আহম্মেদপুর পুকুর প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ‘তারুণ্যের জয় হবে নিশ্চয়ই’ এ প্রত্যয়ে এগিয়ে চলা রাজশাহীর যুব ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস ও আহম্মেদপুর এলাকাবাসী।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি শামীউল আলীম শাওন। ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনা ও পরিচালনায় বক্তব্য দেন, স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন আহম্মেদ মানিক, মোহম্মদ শিমুল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর সমন্বয়ক আব্দুর রহিমসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ সদস্য সচিব নাজমুল হোসেন রাজু, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক নাদিম সিনহা প্রমূখ।

বক্তারা বলেন, পূর্বে দলিলে জমির শ্রেণী অকৃষি, পুকুর ছিল যা বর্তমানে অবৈধভাবে জমির শ্রেণী পরিবর্তন করে ভিটা করা হয়েছে। যদিও সরেজমিনে সেটি পুকুর। রাজশাহীর জেলা প্রশাসনের দেয়া তালিকা অনুযায়ী ৯৫২ টি পুকুর সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পুকুরটির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে ভিটা (আবাসিক) করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে পুকুরটির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে ভিটা (আবাসিক) করার সাথে সম্পৃক্ত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে ইয়্যাস’র পক্ষ থেকে পুকুর ভরাট বন্ধ, সংরক্ষণ ও পুনরুদ্ধার করা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে পুকুরটির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে ভিটা (আবাসিক) করার সাথে সম্পৃক্ত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত সহ সাত দফা দাবিতে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বরাবওে স্মারকলিপি প্রদান করা হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ হাবিবুর রহমান স্মারকলিপিটি গ্রহণ করেন।

স্মারকলিপির অনুলিপি রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমার, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে সরাসরি প্রদান করা হয়েছে। এছাড়াও স্মারকলিপির অনুলিপি রেজিষ্ট্রি (জিইপি) ডাক যোগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, ভূমি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও উপপরিচালক রাজশাহীকে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin