রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

  • প্রকাশ সময় শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে মহানগরীর একটি মনোরম এলাকায় আধুনিক ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়তে এই স্টেডিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শনিবার বিকালে রাজশাহী বোয়ালিয়া ক্লাবের বিপরীতে রাজশাহী ইনডোর স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রাসিকের বর্তমান কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে ভূমিমন্ত্রী বলেন, বর্তমানে রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কার্যক্রম বাংলাদেশের মধ্যে সবচাইতে উন্নত পর্যায়ে রয়েছে। এছাড়া রাজশাহীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেশের যে-কোনো মহানগরীর চেয়ে অনেক বেশি সুন্দর ও সুসংহত বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের অধীনে রাজশাহী মহানগরী এলাকায় যে সমস্ত জায়গা রয়েছে, সেগুলো খুব দ্রুত সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য হস্তান্তর নিশ্চিত করা হবে। এর মাধ্যমে মহানগরীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী চিন্তা ও আশা অনুযায়ী রাজশাহীকে একটি জনপ্রিয় ও সমৃদ্ধিশালী মহানগর হিসেবে গড়ে তোলা হবে। পূর্বে রাজশাহীকে যেভাবে সুন্দর শহর হিসেবে গড়ে তোলা হয়েছিল, তাকে আরও সুন্দর মহানগরীতে রূপান্তর এবং নাগরিকদের সব আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সাহেল মো. নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, নিলুফার ইয়াসমিন এবং এবিএম আসাদুজ্জামান সুইটসহ প্রকৌশল বিভাগের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বিভাগীয় ও জেলা প্রশাসনে কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ইনডোর স্টেডিয়াম চত্বরে ভূমি মন্ত্রী একটা বকুল গাছের চারা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক কাঠবাদাম গাছের চারা এবং আরএমপি কমিশনার নিম গাছের চারা রোপণ করেন। উল্লেখ্য রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল হতে ০.৩১০০ একর জায়গায় ৮৯ লক্ষ ৬ হাজার ২৪১ টাকা ৪২ পয়সায় এই স্টেডিয়াম নির্মাণ করা হবে। এ ইনডোর স্টেডিয়ামে বাস্কেটবলসহ বিভিন্ন ইনডোর খেলাধুলার জন্য আধুনিক সুযোগ-সুবিধা সৃষ্টি হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin