বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে ইনসাব’র বার দফা দাবী দিবস পালন

  • প্রকাশ সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৪৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা শাখার আয়োজনে বুধবার সকাল ১০টা হতে বার দফা দাবী দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীর গনকপাড়া মোড়ে আয়োজিত দাবী সমাবেশে সভাপতিত্ব করেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা শাখার কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙ্গালী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইনসাব রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু। ইনসাব রাজশাহী জেলা শাখার অর্থ সম্পাদক মুকুল আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাব রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ, রাজশাহী জেলা টি.ইউ.সি এর সভাপতি আইয়ুব হোসেন ও ইনসাব রাজশাহী জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক কবির হোসেন।
এছাড়াও রাজশাহী জেলা, থানা, পৌরসভাসহ ইনসাব সকল ইউনিটের শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিক গণ উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে বক্তারা তাদের ১২দফা দাবী পেশ করেন। রাজধানী ঢাকাসহ শহরের সকল থাকা ও ওয়ার্ড ভিত্তিক এবং সারাদেশে জেলা ও উপজেলায় নির্মাণ কলোনী স্থাপন, সুলভ মূল্যে লীজ প্রদান, কলোনীতে স্কুল ও চিকিৎসা কেন্দ্র স্থাপন, শ্রম ছাউনী নির্মাণ, নারী নির্মাণ শ্রমিকদের সমকাজে সমমজুরী নিশ্চিত করণ, নূন্যতম মজুরী সন্তোষজকভাবে বৃদ্ধি, সার্ভিস চার্জ দিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিদেশে প্রেরণ, রেশনিং ব্যবস্থা ও পেনশন স্কীম চালু ও পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা করাসহ এই বার দফা দাবী তুলে ধরেন বক্তারা।
তারা আরো বলেন, ভবন নির্মাণ করতে যেয়ে শ্রমিকরা মৃত্যুবরণ করলে সরকারী নিয়মে নয় বেশী করে মালিকদের টাকা প্রদান করতে হবে। সেইসাথে সরকারীভাবে কার্ডের মাধ্যমে নিয়মিত চাল, চাল, আটা, তেল ও চিনিসহ নিত্যপন্যে প্রদান করার দাবী জানান তারা। এছাড়াও শ্রমিকদের শ্রমের মূল্য বৃদ্ধি ও শ্রমিক নির্যাতন বন্ধ করতে সরকারের প্রতি অনুরোধ করেন বক্তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin