নিজস্ব প্রতিবেদক: একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা শাখা। মঙ্গলবার রাত ১২.০১মিনিটে রাজশাহী ভূবনমোহন পার্কে নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন ইমারত নির্মাণ (ইনসাব) ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলী, সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু, ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা শাখার কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙ্গালী ও ইনসাব রাজশাহী জেলা শাখার অর্থ সম্পাদক মুকুল আলীসহ অন্যান্য সদস্য ও সাধারণ শ্রমিকগণ।