মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে একটি আবাসিক হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশ সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার ড্রিম হ্যাভেন নামে একটি আবাসিক হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ঐ নারীকে। মৃত ওই নারীর নাম জয়নব বেগম (৪২)। তিনি মিজান (৪০) নামের একজনের সঙ্গে রোববার সকাল ১০টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে ঐ হোটেলে ওঠেন। রাত ১১ টার দিকে সেখানকার বন্ধ রুম থেকে নারীর মরদেহ উদ্ধার করেন পুলিশ।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, রাত ১১ টার দিকে পুলিশ জানতে পারে নগরীর লক্ষীপুর ড্রিম হ্যাভেন নামে ্েকিিট আবাসিক হোটেলের একটি কক্ষে নারীর মরদেহ পড়ে আছে। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন। তিনি আরও জানান, স্বামী পরিচয় দেওয়া মিজান দুপুর ১.৩০ দিকে হোটেল ড্রিম হ্যাভেনের ৪০৩ নম্বর কক্ষের দরজার বাইরে থেকে তালা দিয়ে চলে যান। পরে রাতেও মিজান না ফেরায় হোটেলের কর্মচারীদের বিষয়টি সন্দেহ হয়। এর পর তারা পুলিশকে খবর দেন।

পুলিশের ধারণা, হোটেলে জয়নব বেগমকে ডেকে এনে হত্যা করেছে মিজান। তাদের দুজনের বাড়ি গোদাগাড়ীতে বলে উল্লেখ আছে। তবে হোটেলের খাতায় ভুয়া নাম ঠিকানা ব্যবহার করা হয়। খাতায় জয়নবের নাম জুলেখা লিখা (২৭) হয়। কিন্তু তার জন্ম ১৯৮০ সালে। পরে পুলিশ জানতে পারে ঐ নারীর বাড়ি নাটোরে। তিনি নাটোরের নারায়নপুর এলাকার তসির প্রামাণিকের মেয়ে। মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সোমবার শেষ খবর লেখা পর্যন্ত আসামীকে আটক করতে দলসহ নাটোরে অভিযান পরিচালনা করছিলেন বলে জানান আরএমপি রাজপাড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin