বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে এক এমপি’র পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেয়া প্রতারক স্বামী-স্ত্রী আটক

  • প্রকাশ সময় বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৪১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-১ তানোর-গোদাগাড়ী আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর ভাতিজা পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তরে সরকারী চাকরি দেয়ার প্রলোভন দিয়ে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নেয়া থিম ওমর প্লাজার প্রশাসনিক কর্তকর্মা নাহিদুজ্জামান পাপ্পুর নামে মামলা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে তার স্ত্রী বাঁধনকেও। এই মামলায় তাদের উভয়কে আটক করে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাতে পাপ্পুর প্রতারণার শিকার আট জন যুবক বাদি হয়ে নগরীর বোয়ালিয়া থানায় এ মামলা দায়ের করেছেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে পাপ্পু ও তার স্ত্রী বাঁধনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি সোহ্রাওয়ার্দী হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জনরোষ থেকে পাপ্পু ও তার স্ত্রী বাঁধনকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। পরে রাতেই ভুক্তভোগি শালবাগান এলাকার ইমনসহ আট জন বাদি হয়ে প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে পাপ্পু ও তার স্ত্রীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তিনি জানান, পাপ্পু কতজন যুবককে চাকরি দেয়ার নামে টাকা নিয়েছে সেটি জানার জন্য রিমাণ্ড আবেদন করা হবে।

এরআগে মঙ্গলবার বিকেলে প্রতারণার শিকার ৩০ থেকে ৪০ জন যুবক ও তাদের পরিবারের সদস্যরা রাজশাহী নগরীর বিসিক এলাকার ম্যাচ ফ্যাক্টারির সামনে পাপ্পুর বাসা ঘেরাও করে। খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ গিয়ে পাপ্পু ও তার স্ত্রী বাঁধনকে উদ্ধার করে।

নাহিদুজ্জামান পাপ্পু এমপি ওমর ফারুক চৌধুরীর শপিংমল থিম ওমর প্লাজার প্রশাসনিক কর্মকর্তা হিসাবে কাজ করতেন। তার বাড়ি নগরীর কাদিরগঞ্জ এলাকায়। তিনি নগরীর সুপুরা ম্যাচ ফ্যাক্টারির সামনে ফ্লাট কিনে সেখানে বসবাস করেন।

ভুক্তভোগিরা জানান, পাপ্পু নিজেকে এমপি ওমর ফারুক চৌধুীর ভাতিজা পরিচয় দিতেন। তিনি এমপিকে দিয়ে চাকরি নিয়ে দেবেন এমন আশ্বাসও দিয়ে ৩০ থেকে ৪০ জর যুবকের কাছ থেকে প্রায় তিন কোটি হাতিয়ে নিয়েছে। কাউকে রেলের চাকরি, কাউকে পুলিশের এসআইয়ের চাকরি আবার কাউকে স্বাস্থ্য বিভাগে চাকরির কথা বলে তিনি টাকা হাতিয়ে নিয়েছে।

কিন্তু কাউকেই চাকরি দেয়নি। এরমধ্যে অনেককেই ভূয়া নিয়োগপত্র দিয়ে হয়রানি করেছে। চাকরি প্রত্যাশিরা টাকা ফেরত চাইলে পাপ্পু উল্টা হুমকি ধামকি ও চাঁদাবাজির মামলার দিয়ে পুলিশে দেয়ার হুমকি-ধামকি দিত।

চাকরি প্রত্যাশিরা জানান, কাউকে রেলের চাকরি দেয়ার নামে ৮ লাখ, পুলিশের এসআই পদে চাকরির জন্য ২০লাখ, স্বাস্থ্য সহকারী পদে চাকরির জন্য ১৬ লাখ, প্রাইমারীতে নিয়োগ পাইয়ে দেয়ার জন্য ১১লাখ করে মোট প্রায় ৪০জনের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় পাপ্পু। গত বছর তাকে রেলে চাকরি দেয়ার কথা ছিল।

চাকরি প্রত্যাশি ইমন বলেন, রেলে চাকরি দেয়ার কথা বলে আমিসহ আরও ১০ জনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে পাপ্পু। আমাদের ভুয়া নিয়োগপত্রও দেয়া হয়েছিল। আমরা ১০ জন নিয়োগপত্র পাওয়ার পর চট্টগ্রাম রেলের দপ্তরে গেলে জানতে পারি আমাদের নিয়োগপত্র ভুয়া। পরে তারা ফিরে এসে পাপ্পুকে বিষয়টি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে যান। তারা টাকা ফেরত চাইলে গড়িমশি শুরু করেন পাপ্পু। এক পর্যায়ে টাকা ফেরত দিবে বলে দিন নেন। কিন্তু সময় গড়ালেও তিনি আর টাকা ফেরত দেননি। তিনি বলেন মামলা করার পর তার লোকজন আমাদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin