বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে এক নবদম্পত্তির সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাতে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছেন। তারপর বিয়ে করেছেন। সকালে সংবাদ সম্মেলন করে নবদম্পতি বিয়ের খবর দিয়েছেন। বুধবার সকালে রাজশাহী নগরীর আসাম কলোনী এলাকায় এই সংবাদ সম্মেলন করা হয়। নববধূর নাম ফাতেমা তাবাসসুম খান (২১)। বাড়ি রাজশাহী নগরীর রামচন্দ্রপুর বৌবাজার এলাকায়। স্বামীর নাম ফজলেরাব্বী (২৬)। রাব্বীর বাড়িও রামচন্দ্রপুর বৌবাজার এলাকায়। তিনি ব্যবসা করেন বলে জানান।

সংবাদ সম্মেলনে ফাতেমা সাংবাদিকদের জানিয়েছেন, স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে এসে পছন্দের মানুষকে বিয়ে করেছেন তিনি। কেউ তাঁকে জোর করে বাড়ি থেকে নিয়ে আসেনি। ফাতেমা বলেন, ‘আমি স্বেচ্ছায় বাড়ি থেকে এসেছি। এখন শুনছি আমার পরিবারের পক্ষ থেকে থানায় অপহরণের মামলা করা হচ্ছে। আমি জানিয়ে দিচ্ছি, আমাকে কেউ অপহরণ করেনি। আর এবিষয় নিয়ে অপহরণ নাটক না সাজানোর জন্য অভিভাবকদের অনুরোধ করেন ফাতেমা। তিনি আরো বলেন, পরিবারের পক্ষ থেকে তাঁর উপরে নানাবিধ নির্যাতন চালানো হয়।

সংবাদ সম্মেলনে ফজলে রাব্বী জানান, চার বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক চলছিল। কিন্তু ফাতেমার বাবা-মা বিয়ে দিতে চাননি। মিথ্যা মামলা করে হয়রানি করা হয়েছে। এতেও প্রেমের সম্পর্ক ভাঙতেনা পেরে ২০১৯ সালের দিকে ফাতেমাকে সৌদি আরবে নিয়ে জোর করে এক প্রবাসীর সাথে বিয়ে দেওয়া হয়। ফাতেমা সেখানে সংসার করতে পারেনি।বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দেড় বছর পর ২০২১ সালে সে দেশে ফিরে আসে। এরপর থেকেই বাড়িতে তার ওপর নির্যাতন চলছিল।

রাব্বী বলেন, এখন ফাতেমার পরিবার থেকে হয়তো অপহরণের মামলা করা হবে। পুলিশ আমাকে গ্রেপ্তার করবে। জেল খাটতে হবে। এর সবই জানি। সবকিছুর জন্য মানসিক প্রস্তুতি রাখছি। আর আস্থা রাখছি ফাতেমার ওপর। মামলা হলে ফাতেমা আদালতে গিয়ে বলবে যে কেউ তাকে অপহরণ কওে আনেনি। প্রাপ্তব য়স্ক হিসেবে সে স্বেচ্ছায়বাড়ি থেকে এসে বিয়ে করেছে।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, রাতেই ফাতেমার পরিবার বিষয়টি পুলিশকে জানিয়েছে। তারা অপহরণের অভিযোগ আনছে। এ ব্যাপাওে মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা দিতে এলে নিতে হবে। আবার একজন প্রাপ্তবয়স্ক মেয়ে নিজের ইচ্ছায় যে কোন সিদ্ধান্ত নিতে পারে। সবকিছুই আইনগত ভাবেই দেখা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin