রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশ সময় শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। শনিবার বিকেলে নগরীর বোয়ালিয়া থানার মোড়ে অবস্থিত এনটিভির অফিসে কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

কেক কাটার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ খবর ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে এনটিভি আজ জনগণের আস্থার টেলিভিশনে পরিণত হয়েছে। দীর্ঘ ২৪ বছর ধরে সংবাদ, শিক্ষা, সংস্কৃতি ও বিনোদনের মাধ্যমে দেশের গণমাধ্যমে চ্যানেলটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এই গৌরবময় অর্জনের জন্য বক্তারা এনটিভি পরিবারের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এনটিভি তার এই সফল অগ্রযাত্রা অব্যাহত রাখবে। একই সাথে অনুষ্ঠানে এনটিভির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এনটিভির রাজশাহীর ব্যুরো প্রধান শ. ম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী ও সদস্য সচিব আতিকুর রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin