সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা

  • প্রকাশ সময় বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে অবস্থিত বেসরকারী উন্নয়ন সংস্থা, কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং সমতা বাংলাদেশ ক্যাম্পেইন এর সার্বিক সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক সুরক্ষা করণীয় ভাবনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা সাড়ে ৩টায় রাজশাহী মহানগরীর রানীবাজারাস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়, রাজশাহীর উপপরিচালক মনিরা খাতুন। সভায় সভাপতিত্ব করেন কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সোহেল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাইটসেভার্স এর কান্ট্রি ডিরেক্টর অমৃতা রোজিনা রোজারিও, ব্লাস্ট রাজশাহীর সমন্বয়কারী এডভোকেট সামিনা বেগম ও রাজশাহী বধির ফোরামের সভাপতি ফারুক হোসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে সেকশন অফিসার জামাল উদ্দীন এর সঞ্চালনায় সভায় বিভিন্ন জেলা ও স্থানীয় পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত প্রতিবন্ধীরা বলেন, তারা সমাজে এখনো অবহেলিত। শুধু সমাজ নয় পরিবারেও তারা অবহেলিত হয়ে আসছে। তারা ওয়ারিশ হওয়া সত্ত্বেও পিতার সম্পদে ভাগ পাচ্ছেন না। তাদের প্রতিবন্ধী বলে অবহেলা করা হচ্ছে। শুধু তাইনয় সরকারী ভাতাও অপ্রতুল। তারা আরো বলেন, বিভিন্ন আফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সহজে চলাচলের কোন ব্যবস্থা নাই। তারা হুইল চেয়ার নিয়ে উপরে উঠতে পারেনা। এছাড়াও টয়লেটে প্রবেশের পথটাও উঁচু করে তৈরী করা হয়। প্রতিবন্ধী বান্ধব পরিবেশ তৈরী করার আহ্বান জানান তারা।

প্রধান অতিথি সবার কথা শোনেন এবং পর্যায়ক্রমে তাদের সমস্যা দুর করার আশ্বাস প্রদান করেন। সেইসাথে কারিগরী শিক্ষায় শিক্ষিত এবং কারিগরী বিষয়ে প্রশিক্ষণ নেয়ার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin