সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে কারিতাস এর মতবিনিময় সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: প্রতিটি উপজেলায় প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ওয়ান-স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১২টায় এসডিডিবি প্রকল্পের আওতায় কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চল আয়োজিত এ মতবিনিময় সভা জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মনিরা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিভিল সার্জন ডা. রাজিউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য। মতবিনিময় সভায় প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ওয়ান-স্টপ সলিউশন সেন্টার স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে সেন্টার পরিচালনায় সম্ভাব্য সমস্যা, করসংক্রান্ত জটিলতা এবং তা সমাধানে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী দিনে সমন্বিত সেবার মাধ্যমে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে এ ধরনের সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন বক্তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin