বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে কুমারী পূজা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসবের অংশ হিসেবে শুক্রবার সকাল থেকে অষ্টমী ও নবমীর আনুষ্ঠানিকতা হয়। প্রথমে অষ্টমীর আনুষ্ঠানিকতা হিসেবে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। এর পর সকাল সোয়া ১১ টায় অনুষ্ঠিত হয় কুমারী পূজা। কুমারী পূজার আয়োজন করে রাজশাহীর শেখেরচক এলাকার ত্রিনয়নী সংঘ। এবার কুমারী হিসেবে আসনে বসেন ৪ বছরের অভিলাশা জয়সোয়াল। তিথি জটিলতায় অষ্টমীর আনুষ্ঠানিকতার শেষে একই দিন শুরু হয় নবমীর আনুষ্ঠানিকতা।

বিহিতপূজার মাধ্যমে শুরু হয় মহানবমী আনুষ্ঠানিকতা। পূজা শেষে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ করা হয়। নবমীর সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহা আরতি’ করা হয়। সেইসাথে মণ্ডপে মণ্ডপে প্রাণের উৎসবের সাথে সাথে ভক্তদের মাঝে বইবে বিষাদের সুর। ভক্তদের প্রত্যাশা সকল অশুভ শক্তির বিনাশ হবে। সেই সাথে সকল সাম্প্রদায়িক সহিংসতা মুক্ত হবে দেশ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin