রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে খান ফাউন্ডেশনের গণমাধ্যম কর্মী ও সুশীল প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

  • প্রকাশ সময় রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে খান ফাউন্ডেশন সংস্থার ভয়েসেস ফর চেঞ্জ প্রকল্পের আওতায় গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা তৈরি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গ্রামীণ জনপদের নানাবিধ সমস্যা নিরসনের লক্ষ্যে এক কার্যকর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রোববার সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর একটি কনভেনশন সেন্টারে বাস্তবায়ন সহযোগী সংস্থা ‘সমতা নারী কল্যাণ সংস্থা’ ও ‘লফস এর যৌথ আয়োজন এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক এবং নাগরিকতা জিএফএ কারিগরি সহযোগিতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন লফস-এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন লাকী। রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম এর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন দুঃস্থ মহিলা কল্যাণ সংস্থার পরিচালক রহিমা বেগম।

এসময় উপস্থিত ছিলেন বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থা পরিচালক হাসিনুর রহমান, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, ডিএমকেএস এর পরিচালক শামসুজ্জোহা, খান ফাউন্ডেশন (পবা-পুঠিয়া) প্রকল্প কর্মকর্তা নিমাই চন্দ্র সরকার, খান ফাউন্ডেশন (দূর্গাপুর – চারঘাট ) প্রকল্প কর্মকর্তা শিরিনা আকতার সহ রাজশাহীর চারটি উপজেলার সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রতিনিধিবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা সমাজের, বিশেষ করে গ্রামবাংলার সাধারণ মানুষের নানামুখী সংকট ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। গ্রামীণ জনপদের সাধারণ মানুষের অধিকার রক্ষা ও সংকট দূরীকরণে সুশীল সমাজ এবং গণমাধ্যমকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের স্মার্টফোন আসক্তি, সড়ক ও মহাসড়কের পাশে জীবন্ত গাছের গায়ে পেরেক (প্যারাক) পুঁতে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড লাগানো বন্ধের দাবি, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা গর্ভবতী নারীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ভোগান্তি কমাতে ক্লিনিকে পর্যাপ্ত বসার সুব্যবস্থা করার জোর দাবি উত্থাপিত হয়। মাঠপর্যায়ে সুবিধাবঞ্চিত মানুষ যেন বিনামূল্যে আইনি সহায়তা আরও জোরদার, সামাজিক জনসচেতনতা গড়ে তোলা এবং স্থানীয় সুশীল সমাজের সফলতার গল্পগুলো যেন গণমাধ্যমে তুলে আনার জন্য আহ্বান জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin