সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে গুমের স্বীকার ব্যক্তিদের স্বরণে আন্তর্জাতিক সপ্তাহ পালিত

  • প্রকাশ সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতে ফিরতে একাকিত্ব সময়ে আমার বাবা এসে বলে, আমাকে এখনো বের করলি না তো তোরা, আমাকে বের কর। আমি বাবার সাথে হাত ধরে স্কুলে যেতাম, প্রাইভেট পড়তে যেতাম। বাবাকে ৮ বছর থেকে দেখিনি, আমি বাবার বুকে মাথা গুজে কান্না করতে চাই। আমি রাতে ঘুমাতে পারি না এবং স্বপ্নে ও বার-বার আসে এবং ডাকে যে, আমাকে খুঁজে নিয়ে আসবি না”। আমি এ ধরনের স্বপ্ন গুলোই দেখি।’

শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজশহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানবাধিকার সংগঠন ‘ অধিকার’ ”গুমের স্বীকার ব্যাক্তিদের স্বরণে আন্তর্জাতিক সপ্তাহ” উপলক্ষে” আয়োজিত এক মানববন্ধনে এভাবেই নিজের গুম হওয়া পিতার সন্তান রাজশাহী কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাগর কান্নারত অবস্থায় নিজের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় গুম হওয়া পরিবারের সদস্যরা অর্šÍবর্তী সরকারের নিকট দাবি জানিয়ে বলেন, আমাদের পিতা বা স্বামী জীবিত না মৃত, আমরা পিতৃহারা, বিধবা না সধবা এর নিশ্চয়তা চাই।

মানববন্ধনে মানবাধিকার অধিকার’র রাজশাহীর সমন্বয়ক ও দৈনিক আমার দেশ’র প্রতিনিধি মঈন উদ্দিন অধিকার’র পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের নিকট শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের ফিরে পাওয়াসহ ৫ দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হলো: গুমের শিকার যে সব ব্যক্তি ফেরত আসেননি, তাঁদের ভাগ্যে কি ঘটেছে তা জনগণকে জানানো, গুমের শিকার যেসব ব্যক্তি এখনও ফিরে আসেননি, তাঁদের স্ত্রী-সন্তানরা যাতে গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব পরিচালনা এবং স্থাবর অস্থাবর সম্পত্তি বেচা এবং ভোগ করতে পারে, সে ব্যবস্থা করতে হবে, গুমের পর কিছু ব্যক্তিকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তাঁদের পাওয়া গেছে।

ভারতে আরো গুমের শিকার ব্যক্তি রয়েছেন কি-না, সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সাথে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ স্থাপন করে তা জানা, যে সমস্ত ব্যক্তি গুমের পর ফেরত এসেছেন, তাঁদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি কাউকে কাউকে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে বা নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী আদায় করে নিম্ন আদালতকে ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং কারাগার থেকে মুক্তি দিতে হবে, গুমের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করতে হবে। প্রতিকুল আবহাওয়ায় বৃষ্টির মধ্যে রাজশাহী মহানগরীর জিরোপয়েন্টে সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin