শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে চন্দ্রিমা থানা এনবিকেপিএসএস’র ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা কমিটির আয়োজনে বুধবার দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। ভদ্রা এলাকার প্যরামাউন্ট স্কুল মাঠে আয়োজিত প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহীর সভাপতি গোলাম সারওয়ার স্বপন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা শিশুদের জন্য খুব প্রয়োজন। কারন ক্রীড়ার মাধ্যমে শিশুদের মনের ও শরীরের বিকাশ ঘটে। শিশুদের সঠিকভাবে বেড়ে ওঠা ও শরীরকে সুস্থ্য রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে খেলাধুলার মাঠ থাকা অতি জরুরী বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে বিজয়ীদের মধ্যে তিনি পুরস্কার বিতরণ করেন।

নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি চন্দ্রিমা থানার সভাপতি সাইদুর রহমান সায়েদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিকেপিএসএস’র সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া স্বপন, সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, সচিব ফারুক হোসেন ও অর্থ সচিব আলমগীর হোসেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিক্ষা সচিব টুটুল মিয়া। এছাড়াও অত্র থানা কমিটির অন্যান্য সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin