সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে চল্লিশজন জয়িতাকে সম্মাননা প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের সম্মাননা দেওয়া হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে এই সম্মাননা দেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার (এনডিসি) জি এস এম জাফরউল্ল্াহ। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

প্রধান অতিথি জয়িতাদের শুভচ্ছো জানিয়ে দেশের উন্নয়নে এবং সমাজ থেকে নারী নির্য়াতন বন্ধে কাজ করার আহবান জানান। সেইসাথে সমাজ হতে বালী বিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ এবং নারী নির্যাতন নির্মুলে একতাবন্ধভাবে জয়িতাদের এগিয়ে আসার পরামর্শ দেন। এছাড়াও তিনি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে সমাজে ক্ষমতায়িত হতে অভিভাবক তথা পুরুষদের সহেযাগিতা করার আহবান জানান। সেইসাথে এই কর্মকাণ্ড সঠিকভাবে এগিয়ে নিতে প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীকে এগিয়ে আসার পরামর্শ দেন প্রধান অতিথি।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের সচিব ড.মু: আনোয়ার হোসেন হাওলাদার। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভিন, রাজশাহী অতিরিক্ত ডিআইজি মুজাহিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল,বিশিষ্ট সমাজসেবী, নারীনেত্রী শাহীনা আকতার রেনী। আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের পরিচালক এনামুল হক ও মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক শিরিন শবনমসহ বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সকল জয়িতাগণ।

অর্থনৈতিক সাফল্য অর্জন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করা, সফল জননী নারী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী এই পাঁচটি ক্যাটাগরিতে ৪০ জন নারী জয়িতাকে সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এর মধ্যে চল্লিশ জনের মধ্যে থেকে টপ টেন নির্বাচিত করা হয। এই দশ জনের মধ্যে থেকে আবার রোববার পাঁচজনকে শ্রেষ্ঠ জয়িতা এবং পাঁচজনকে রানার-আপ জয়িতা হিসেবে নির্বাচিত করা হয়।

শ্রেষ্ঠ জয়িতারা হলেন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রাজশাহীর ড. হোসনে আরা আরজু, অর্থনৈতিকভাবে সাফ্যল অর্জনকারী চাঁপাইনবাবগঞ্জের রেজিনা আনোয়ার, বগুড়ার সফল জননী বুলবুলি রানী বর্মন, জয়পুর হাটের শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রোজিনা খাতুন ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সিরাজগঞ্জের সানজিদা আক্তার শিমু। আর রানার-আপরা হলেন নওগাঁ জেলার রাহেনা ইসলাম, বগুড়ার ফৌউজিয়া হক বীথি, সিরাজগঞ্জের ফরিদা পারভীন, পাবনার কামরুন নাহার ও সিরাজগঞ্জের লাভলী পারভীন। প্রতিজন জয়িতাকে সনদ, ক্রেষ্ট, উত্তরীয় ও সম্মানী বাবদ বিভিন্ন অংকের অর্থ প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin