মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক খুন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৫৫০ বার দেখা হয়েছে
Shadow of the hand holding a big sharp knife. Murderer, killer or robber with a knife. Criminal. Crime. Horror scene.

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। তার নাম মো. রাব্বি (২৪)। নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া মহল্লায় তার বাড়ি। সোমবার দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়িতেই খুন হন তিনি। তার বুকে ও পেটে ছুরিকাঘাত করা হয়।

নিহত রাব্বির বাবার নাম মৃত কালু। রাব্বি বরফ কলের শ্রমিক ছিলেন। রাব্বিকে খুনের অভিযোগে মো. ইমন (২৩) নামে আরেক যুবককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। নগরীর রায়পাড়া রেললাইনের পাশে তার বাড়ি। ইমনের বাবার নাম মো. ইব্রাহিম। দুজনের টাকা-পয়সা নিয়ে বিরোধের জের ধরে এই খুনের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, রাত ১টার দিকে রাব্বির বাড়ি গিয়ে মারামারি শুরু করেন ইমন। এ সময় রাব্বির বুকে ও পেটে ছুরি কাঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ইমনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটক করা হয়েছে।

ওসি জানান, টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের কারণে এই খুনের ঘটনা ঘটেছে। রাতেই রাব্বির মরদেহটি বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন নিহত রাব্বির মা। মামলা হলে ইমনকে গ্রেপ্তার দেখানো হবে। চিকিৎসায় সুস্থ হওয়ার পর তাকে আদালতে তোলা হবে বলেও জানান ওসি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin