সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশ সময় সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বাদ আসর রাজশাহীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মহিলা দল রাজশাহী জেলা শাখার সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী। সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রিনা ইসলাম ও হামিদা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক রত্না বেগম ও রোকসানা, সদস্য পিয়ারীসহ জেলা, উপজেলা ও পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
উপস্থিত বক্তারা বলেন, নারীদের ক্ষমতায়ন ও নারী উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা এই দল গঠন করছিলেন। মহিলা দল হচ্ছে এই সুসংগঠিত একটি দল। এই দলের নারীরা অত্যন্ত ভদ্র ও পরোপোকারী বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছেলে আরাফাত রহমানসহ মৃত্যুবরনকারী বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও সকল মুসলিম ব্যক্তির রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও সকল অসুস্থ ব্যক্তির সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin