সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

  • প্রকাশ সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২১৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: ”তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে উদযাপিত হলো জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। ৬ এপ্রিল দিবসটি উদযাপন করতে যৌথ কর্মসূচি গ্রহণ করে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস।

রোববার সকালে জেলা প্রশাসন চত্বরে বর্ণ্যাঢ্য র‌্যালির মাধ্যেমে কর্মসূচি শুরু হয়। এরপর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অফিয়া আখতারের সভাপতিত্বে জেলা প্রশাসনের কনফারেন্স রুমে অলোচনা সভার অয়োজন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এবং বিভিন্ন খেলোয়াড়বৃন্দ।

আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মাঠে প্রীতি ভলিবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin