নিজস্ব প্রতিবেদক: ‘আমি কন্যাশশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহীর সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। সভায় তিনি বাল্যবিবাহ প্রতিরোধ এবং ইন্টারনেটের মাধ্যমে প্রতারণার ফাঁদে না পড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দিল মাহমুদা খাতুন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন। এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।