রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা ৬৬ হাজার শিশু

  • প্রকাশ সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের মতো রাজশাহীতেও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। রোববার সকালে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটন। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে টানা বিকেল ৫টা পর্যন্ত।

নির্ধারিত কেন্দ্রগুলোতে ৬ মাস থেকে ৫ বছর বয়সি শিশুদের নীল ও লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আগত অভিভাবকদের কাছে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরছেন চিকিৎসকেরা। উদ্বোধনের পর রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের আওতাধীন ৩৮৪টি কেন্দ্রে একযোগে এই ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়।

রাসিকের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবারের কার্যক্রমে দিনব্যাপী ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ১১৩ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস (৫ বছর) বয়সী ৫৭ হাজার ২৮২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সব মিলিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় এবার মোট ৬৬ হাজার ৩৯৫ জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহৎ এই স্বাস্থ্য কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ৭৬৮ জন স্বেচ্ছাসেবী মাঠে নিরলসভাবে কাজ করছেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin