নিজস্ব প্রতিবেদক: ২ মার্চ জাতীয় ভোটার দিবস। সারা দেশের ন্যায় রাজশাহীতে ৫ম বারের মত ভোটার দিবস পালিত হয়। ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার রাজশাহীতে দিবসটি নানা আয়োজনে উদ্যাপন করা হয়। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে একটি র্যালি বের হয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়।
রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি, আরএমপির কমিশনার আনিসুর রহমান, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) রশীদুল হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনর প্যানেল মেয়র-২ রজব আলী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসন-২ এর কাউন্সিলর আয়েশা কাতুন নাদিরা, সংরক্ষিত নারী আসন-৬ এর কাউন্সিলর মাজেদা বেগম ও সংরক্ষিত নারী আসন-৮ এর কাউন্সিলর নাদিরা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের জনগণ র্যালিতে অংশ নেন।
র্যালি শুরু পূর্বে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি, বেলুন, ফেষ্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ভোটার দিবসের উদ্বোধন করেন। র্যালি শেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।