সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে জিতিয়া পার্বন অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘ডাল ভাত ঝিগানঞ তরোকারী জিতিয়া পরবো ভরি” এই স্লোগান নিয়ে আজ মঙ্গলবার রাজশাহীর গোদাগাড়ীর সুরশুনিপাড়ায় নানা আয়োজনে জিতিয়া পার্বন অনুষ্ঠিত হয়। মাহ্লে ল্যাংগুয়েজ এন্ড ডেভেপম্টে কমিটি( এম.এল. ডি.সি) মাসাউস এবং রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে এবং মাসাউস ও সুশীল সমাজ এবং অত্র একাডেমির সহযোগিতায় র‌্যালি, পুজা পার্বন, পিঠা বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


মাসাউস এর নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য চিত্তরঞ্জন সরদার, সুসেন কুমার শ্যামদুয়ার, গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন, মাসাউস এর সভাপতি যাবক হেমরম, জিতিয়া ঠাকুর সিষ্টি বারে, এ ই এসসিডিএফ বাংলাদেশের নির্বাহী পরিচালক ডেবিট রিচার্ড মুরমু, পাকড়ী ইউপি সদস্য তরিকুল ইসলাম ও কাস্টম গোয়েন্দা শাখার উপপরিচালক সুনন্দন দাস রতন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসাউস এর কর্মকর্তা মাইকেল মান্ড্রি।


উপস্থিত অতিথিবৃন্দ আদিবাসীদের জিতিয়া এবং এর তাৎপর্য সম্পর্কে তুলে ধরেন। সেইসাথে তারা আদিবাসীদের হারানো সংস্কৃতি পুণরুদ্ধার ও চর্চা করার বিষয়ে আলোকপাত করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin