নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই জুলাই শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষে শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ রাজশাহী উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি ও রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম । সভাপতিত্ব করে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। অনুষ্ঠানে সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।