রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক

  • প্রকাশ সময় বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৩৮ বার দেখা হয়েছে
oplus_2

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়ার খ্রীস্টানপাড়ার গীর্জা প্রাঙ্গনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ব্লাস্ট শিক্ষা প্রকল্পের আয়োজনে উঠান বেঠকে নারীর উপরে সহিংসতার ধরণ নিয়ে আলোচনা হয়। আলোচনায় নারীর প্রতি পরিবার, সমাজ ও কর্মস্থলের মনোভাব, নারীর উপর সহিংসতা, যৌন হয়রানী ও নিপীড়ন, নারী উপর সহিংসতা ও যৌন হয়রানীর প্রভাব, ভুক্তভোগী/নির্যাতনের শিকার নারীর জন্য সেবাদানকারী প্রতিষ্ঠান সমুহ ও হেল্পলাইনসমুহ।

এসময়ে উপস্থিত ছিলেন ব্লাস্ট এর শিক্ষা প্রকল্পের (রাজশাহী ইউনিটের) টিম লিডার তামিমা নাছরিন, ডিপিও কৌশিক তানভীর মোস্তফা, প্যারালিগ্যাল আবু তালেব ও সোমা হাসান। উঠান বৈঠকে অংশগ্রহন করে এ বিষয়ে কথা বলেন, অত্র এলাকার নারী মঞ্জু বিশ্বাস, নিলীমা মুর্মু, ভেলেন্তিনা ও মার্চেলিনাসহ আরো অনেকে।

আলোচকগণ প্রতিটি বিষয়ের কুফল সম্পর্কে তুলে ধরেন। সেইসাথে কোথায় গেলে এ সবের প্রতিকার ও সেবা পাওয়া যাবে সেগুলো সবার সামনে উপস্থাপন করেন। শুধু তাইনয় নারী ও কন্যা শিশুদের সর্বদা সতর্কতার সাথে থাকা এবং অযাচিত স্পর্শ মনে হলে সেখানেই প্রতিবাদ করার আহ্বান জানান। সেইসাথে সরকার কর্তৃক প্রদত্ত হেল্পলাইনের সহযোগিতা নেয়ার পরামর্শ দেন তারা। এছাড়াও তারা সামাজিক ও পারিবারিক বন্ধন অটুট রাখারও আহ্বান জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin