নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর নওদপাড়ায় অবস্থিত টাইলস ফ্যাশন এর মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চাশটি টাইলস প্রতিষ্ঠান ও প্রায় আড়াইশ জন টাইল্স মিস্ত্রি অংশ গ্রহন করেন। মিলন মেলায় টার্গেট পুরন ও ভাল ব্যবসা করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্যাটাগরি ভাগ করে পুরস্কৃত করা হয়। এছাড়াও অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র, আলোচনা সভা ও ড্রয়ের পুরস্কার বিতরন। শেষে স্থানীয় শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স টাইলস ফ্যাশনের সত্বাধিকারী খাইরুল আলম। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর ও শাহ্ মখ্দুম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহাদাত আলী শাহু, মীর সিরামিক লিমিটেড এর জিএম কাজী মোহাম্মদ আবদুল্লাহ ফারুক, ডিবিএল সিরামিক লিমিটেড এর এজিএম ডিস্ট্রিবিউশন তানভির রশিদ, গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান ও বিএইচএল সিরামিক লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার মার্কেটিং এন্ড সেল্স এ কে এম আশফাকুর রহমান।
এছাড়াও টাইলস উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মেসার্স টাইলস ফ্যাশনের জিএম শাহিনুর রহমান শাহিন। অতিথির বক্তব্যে ডাবলু সরকার সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা এবং মিস্ত্রিদের সততার সাথে কাজ করার আহবান জানান। এছাড়াও সরকারের উন্নয়নের বিভিন্ন তথ্য তুলে ধরেন। সেইসাথে তিনি টাইলস ফ্যাশনের ক্রমন্বয়ে সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।