মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে তিনদিন ব্যাপি বিজ্ঞান মেলার ও ৪৩তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড’র উদ্বোধন

  • প্রকাশ সময় রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৩৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:“বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা: একসুত্রে গাঁথা”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীতে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা ও ৪৩তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ড এর উদ্বোধন করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্বাবধানে, রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠোপোষকতায় রোববার বেলা ১১টায় রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজে বেলুন-ফেস্টুন উড়িয়ে জেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি। জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কর্মসূচীর আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ড. অলীউল আলম, জেলা শিক্ষা অফিসার মোহা: নাসির উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ আকবর হোসেন।

তিনদিনব্যাপি মেলার কর্মসূচীর মধ্যে রয়েছে প্রকল্প প্রদর্শন, বিজ্ঞান অলিম্পিয়ার্ড, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, “বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা: একসুত্রে গাঁথা” শীর্ষক সেমিনার। মেলাটি ২৯তারিখ মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে। উল্লেখ্য গত বছরের বিভিন্ন সময়ে রাজশাহী মহানগর ও জেলা পর্যায়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। সেখান থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্কুল ও কলেজ এই মেলায় অংশগ্রহন করছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin