বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের ১৩ জনের ভাতা তুলে নিয়েছে প্রতারকচক্র

  • প্রকাশ সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৫০৭ বার দেখা হয়েছে
KOOVAGAM, INDIA - MAY 06,2015: Unidentified transgenders take part in a religious ritual to mourn the death of Lord Aravan in their annual festival held at Koothandavar temple in Koovagam,Tamil Nadu,India

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠির জন্য সমাজসেবা কার্যালয় থেকে দেয়া ভাতা, মোবাইল ব্যাকিং থেকে তুলে নিচ্ছে প্রতারক চক্র। এ ঘটনায় ৪ ডিসেম্বর রোববার বিকেলে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। রাজশাহীর ‘দিনের আলো হিজড়া সংঘের’ সভাপতি মোহনা মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, দিনের আলো হিজড়া সংঘের সদস্যদের নগদ একাউন্টে রাজশাহী সমাজসেবা কার্যালয় থেকে ১ হাজার ৮০০ টাকা করে সরকারি ভাতা প্রদান করা হয়। গত ৩ ডিসেম্বর শনিবার অজ্ঞাত ব্যক্তি ঢাকা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করেন। এই তিনটি নম্বর থেকে বিভিন্ন সময়ে ফোন আসে- ০১৬১৮০৫৫৮৯১, ০১৬১৪৪৭৩৪৫৫, ০১৮১৫৪০৫৫৫৬।

ফোন করে নগদ একাউন্টে ভাতা প্রদানের কথা বলে এবং পাঠানো ওটিপি নম্বর নেয়। এরপর তাদের নগদ একাউন্ট শূন্য হয়ে যায়। এভাবে ১৩ জনের নিকট হথে ২১ হাজার ৬০০ টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক চক্রটি।

দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা বলেন, তাদেও ৬১ জন সদস্য সমাজসেবা কার্যালয় থেকে প্রতি মাসে ৬০০ টাকা করে ভাতা পান। প্রতি তিন মাস অন্তর ১ হাজার ৮০০ টাকা ভাতা দেওয়া হয়। এবার নগদ একাউন্টে ভাতার টাকা পাঠানোর পর এসএমএস না আসায় আমরা বুঝতে পারিনি। প্রতারক চক্র ফোন করে নগদে ভাতা এর টাকা পাঠানোর কথা বলে ওটিপি জানতে চায়। তথ্য-প্রযুক্তি সম্পর্কে ধারণা কম থাকায় অনেক হিজড়া সদস্যই সেই ওটিপি দিয়ে দিয়েছে। ওটিপি বলার পর একাউন্টে থাকা টাকা উধাও হয়ে গেছে। এভাবে ১৩ জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অন্য সদস্যদের দ্রুত সতর্ক না করলে আরও অনেকেই প্রতারিত হতেন। এ ঘটনায় আমরা থানায় জিডি করেছি।

জানতে চাইলে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, জিডি হওয়ার পর থেকে তারা বিষয়টি তদন্ত শুরু করেছে। সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় তারা এটি তদন্ত করে দেখবেন বলেও জানান পুলিশের এই কমকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin