রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে নবীন আইনজীবীগণের সংবর্ধনা প্রদান, নতুন বার ভবনের জন্য এক বিঘা জমি প্রদান করা হবে: ভূমিমন্ত্রী

  • প্রকাশ সময় রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নবাগত আইনজীবীদের শুভেচ্ছা জানিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাজশাহী হচ্ছে ঐতিহ্যবাহী একটি আদালত। এখানে অনেক বড় মাপের আইনজীবী রয়েছেন। শুধু তাইনয় এই রাজশাহীর অনেক আইনজীবী আছেন তাঁরা আন্তর্জাতিক মানের। তাঁরা তাঁদের মেধা ও দক্ষতা দিয়ে বিশ্ব দরবারে স্থান করে নিয়েছেন। শনিবার রাতে রাজশাহী কাদিরগঞ্জ গ্রেটার রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর আয়োজনে রাজশাহী এডভোকেট বার এসোসিয়শেন এর নবীন আইনজীবীগণের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এবস কথা বলেন।

তিনি আরো বলেন, এখনকার বাংলাদেশ একসময়ে অভিবক্ত বাংলা এবং এক সময়ে পুরো ভারতবর্ষ ছিলো। এর দুই থেকে তিনটি বারের মধ্যে রাজশাহী ছিলো ঐতিহ্যবাহী। রাজশাহী বিভাগে অর্থাৎ নর্থ সাউথ, কুয়াকাটা, তথা নদীর ওপারেও ছিলো রাজশাহী বারের সম্মান। তিনি বড় বড় বিচারক, প্রধান বিচারপতি, সহ তিনি জিএন পাল এর কথা তুলে ধরেন। সেইসাথে শেরে বাংলা একে ফজলুল হক এর কথা তুলে ধরেন। তিনি বলেন, জিএন পাল লেখাপড়া শেষ করে এই রাজশাহীতে অকালতি করেছেন। শুধু তাইনয় তিনি পরবর্তীতে প্রধার বিচারপ্রতি হন। এতেই তিনি ক্ষান্ত হননি জাপানীদের আইনের দোহাই দিয়ে নির্বিচারে হত্যার প্রতিবাদ করেন। এজন্য তাঁর প্রতিকৃতি জাপানে এখনো শোভা পাচ্ছে।

তিনি নবীবদের উদ্দেশ্যে বলেন, বড়দের সম্মান করতে হবে। বড়দের সম্মান করলে নিজেরা সম্মান পাবে। তিনি সঠিকভাবে এই পেশাটাকে ব্যবহার করার পরামর্শ দেন তিনি। সেইসাথে আইনজীবীদের দাবী একটি বার ভবনের। তিনি এরজন্য এক বিঘা জমি এবং আইন মন্ত্রীকে নিয়ে এসে বার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। তিনি আরো বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে লেখাপড়া করে সব থেকে ভাল ফলাফল করছে। অনেকে বিচারপতি হয়েছেন। এই ধারা অব্যাহত রাখতে হবে। শেষে তিনি অতিথিদের নিয়ে নবীন আইনজীবীদের ক্রেষ্ট ও ফুলের তোরা দিয়ে সংবর্ধিত করেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি সিনিয়র আইনজীবী আলহাজ¦ আবুল কাশেম।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর আহ্বায়ক এডভোকেট জমসেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহিন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, রাজশাহী জজ কোর্টের জিপি এডভোকেট মাইনুল আহসান পান্না, রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, রাজশাহী জেলা জজ আদালতের পিপি এডভোকেট রইসুল ইসলাম, রাজশাহী মহানগর জজ আদালতের পিপি আলহাজ¦ এডভোকেট আলী আশরাফ মাসুম বার কাউন্সিল এডহক কমিটির সদস্য ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।

এডভোকেট আব্দুল মালেক রানা ও এডভোকেট ইমতিয়াজ মাসরুর আলআমিন এর সঞ্চালনায় নবীন আইনজীবীদের মধ্যে এডভোকেট অরিন মাহহফুজ ও এডভোকেট নাসিম পারভেজসহ আইনজীবী ও বার এসোশিয়েশনের অন্যান্য সদস্য, আইনজীবীগণ এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একশত ছাপ্পান্ন জন নয়া আইনজীবীকে সংবর্ধনা প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin