নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দখলদার, চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও ভূতপূর্ব আওয়ামীলীগারদের সমন্বয়ে গঠিত মহানগর, থানা ও ওয়ার্ড কমিটি বাতিল, নিয়ম বহির্ভূত শোকজ ও বহিষ্কার এবং মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম অহ্বায়ক রুহুল আমিন বাবলুর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙ্গচুরের সাথে জড়িত আসামীদের দল থেকে বহিষ্কার ও গ্রেফতারের দাবীতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেল ৫টায় নগরীর বাটার মোড়ে নেতৃবৃন্দ সমাবেশ করেন। সেখানে তারা উল্লেখ করেন মহানগর বিএনপি’র নেতারা আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে থানা ও ওয়ার্ড কমিটি করছেন। শুধু তাই নয় কতিপয় নেতা আওয়ামী লীগের সন্ত্রাসীদের সেল্টার দিচ্ছে এবং খুনসহ বিভিন্ন মামলায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের নিজের বডিগার্ড বানিয়ে তাদের আশ্রয় দিচ্ছেন। তারা আরো বলেন, খুনসহ বিভিন্ন মামলায় আসামীদের মহানগর সহ ওয়ার্ড কমিটিতে শুধু পদই নয় তাদের নামে মামলা করতেও দিচ্ছেনা বলে উল্লেখ করেন তারা। তারা সমসাময়িক কয়েকটি খুনের কথা তুলে ধরেন।
তারা আরো বলেন, যুবদলের সিনিয়র যুগ্ম অহ্বায়ক রুহুল আমিন বাবলুর বাড়িতে যারা অগ্নিসংযোগ ও ভাঙ্গচুর করেছে তাদের দল থেকে বহিস্কার না করে পুনর্বাসন করেছে এই কমিটি। তাদের আশ্রয় ও প্রশ্রয় দিয়ে আরো সন্ত্রাসীকার্য়ক্রম করতে সহায়তা করছে। অনতিবিলম্বে ঐ সকল সন্ত্রাসী ও ভূমিদস্যুদের দল বহিস্কার করার আহ্বান জানান তারা। সেইসাথে আইনশৃংখলাবাহিনীকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানান। বক্তব্য শেষে নেতাকর্মীরা বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে তারা সোনাদিঘী মোড় হয়ে সাহেববাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি হয়ে সাহেববাজার জিরোপয়েন্টে জলিল সুপার মার্কেট এর সামনে এসে শেষ করেন। সেখানে সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে কর্মসূচী শেষ হয়।

বোয়ালায়িা থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, শাহ্ মখ্দম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, বোয়ালায়িা থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক সাংগঠানিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, শাহ্ মখ্দম থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট ও ১নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু ও নাজির হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, কৃষকদলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো ও মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোর্ত্তুজ্ ফামিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোাগি সংগঠনের সহশ্রাধীন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা র্যালিতে বতর্মান কমিটি নানা অপকর্ম তুলে ধরে স্লোগান দেন।