নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নানা আয়োজনে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর উদযাপন করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী শাখার আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টার দিকে গ্রাহকদের সাথে করে কেক কাটা হয়। রাজশাহীর গনকপাড়াস্থ অত্র ব্যাংক কার্যালয়ের সামনে থেকে রাজশাহীর সকল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে র্যালি বের করা হয়।
র্যালি নিয়ে তাঁরা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিনণ করে পুণরায় কার্যালয়ে সামনে এসে শেষ করেন। এই র্যালিতে নেতৃত্ব দেন রাজশাহী শাখার ম্যানেজার রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন কাস্টমার সার্ভিস ম্যানেজার আমির হোসেনসহ রাজশাহীতে অবস্থিত আইএফআইসি ব্যাংকের সকল শাখা ও উপশাখার অফিসার এবং কর্মচারীগণ।
র্যালি শেষে ম্যানেজার তাঁর বক্তব্যে বলেন, এই ব্যাংক দীর্ঘ পঞ্চাশ বছর ধরে সততা, নিষ্ঠা ও বিশস্তার সাথে জনগণের সেবা করে আসছে। সকল বাধা ও দুঃসময়েও এই ব্যাংক সঠিকভাবে গ্রহান সেবা করে গেছেন। ব্যাংকটি ইতোমধ্যে গ্রাহকদের নিকট আস্থার প্রতিক হয়ে গেছে। এই ব্যাংকে কোন প্রকার সমস্যা বা সংকট নেই। ব্যাংকে গ্রাহকদের সব ধরনের সেবা রয়েছে। নিশ্চিন্তে গ্রাহকরা আইএফআইসি ব্যাংকে তাদের আমানত রাখতে পারেন। সেইসাথে এখান থেকে ঋণ নিয়ে তারা তাদের প্রয়োজন মেটাতে পারেন বলে উল্লেখ করেন তিনি।