সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে নানা আযোজনে ঈদ-এ-মিলাদুন্নবী পালন

  • প্রকাশ সময় শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে রাজশাহীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়। শনিবার দিনটি উপলক্ষে সকালে বিভিন্ন মসজিদ ও সংগঠনের উদ্যোগে মহানগরীতে জশনে জুলুস বের করা হয়। এসময় দেশের বিভিন্ন মাজারে হামলার নিন্দা জানান আয়োজকেরা। এসব ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা। সেই সাথে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) এর আদর্শ, জীবনে ধারণ করার আহ্বান জানান বক্তারা। এদিন সকাল থেকেই নগরীতে শুরু হয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা কর্মসূচি।

বেলা পৌনে ১১টায় নগরীতে বড় জশনে জুলুশ বের করে খানকাহ বখশীয়া দরবারে মুখতারীয়া। এছাড়াও মহানগর গাউছিয়া কমিটিও বের করে জশনে জুলুশ। এসময় রাজপথে কুরআন তিলওয়াত, সূরা, হামদ ও নাত পাঠ চলতে থাকে। বিভিন্ন মসজিদে প্রিয় নবীর শ্বানে দরুদ শরীফ পাঠ সহ মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ-জাতির উন্নতি ও অগ্রগতি কামনা করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে জেলখানা, এতিম খানাও হাসপাতাল সমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।বক্তব্য রাখেন খানকাহ বখশীয়া দরবারে মুখতারীয়া ড.শাহ্ মুহাম্মাদ ওয়াকার আহমেদ মুখতারী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin