বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে নানা আয়োজনে ঈদ-এ-মিলাদুন্নবী পালিত

  • প্রকাশ সময় রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৫৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘সকল ঈদের সেরা ঈদ, ঈদ-এ-মিলাদুন্নবী (সা.)’ এই স্লোগানকে সামনে রেখে রোববার নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন করা হয়। রাজশাহী মহানগর গাউছিয়া কমিটির আয়োজনে সকাল ৯টার দিকে বায়তুল মামুর জামে মসজিদ শিরোইল কলোনী ৪নং গলি থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহখদুম রুপোশ (রহ.) দরগাহ শরীফে চাদর পুশী শেষ করে পুনরায় বায়তুল মামুর জামে মসজিদ এসে শেষ করেন।

আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম সুমন, গাউছিয়া কমিটির সভাপতি ড: শরিফুল ইসলাম,সহ-সভাপতি জাহিদ হোসেন মুন্না, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, কোষাধ্যক্ষ সালাউদ্দিন ও উদযাপন কমিটির আহব্বায়ক ডাক্তার শাহিদ আলীসহ সাহজাহান আলী, খালেদ হোসেন ভোলা, আজাহার আলী মুন্না জমসেদ আলী, আসলাম, নজরুল, কাওশার ও সালাহ উদ্দিন। এদের এর পক্ষ থেকে নবী ও রাসুলের প্রেমীকদেরকে আনন্দ র‌্যালিতে আসার অংশগ্রহন করায় এবং সহযোগিতা করায় আইনশৃংখলা বাহিনী সাংবাদিকরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

পবিত্র ১২-ই রবিউল আউয়াল বা ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) মুসলিম জাহানের জন্য অবিস্মরণীয় দিন। দিবসটি পালন উপলক্ষে নগরীর শিরোইল কলোনীর বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গন রঙ্গীন আলোক সজ্জায় আলোকিত করা হয়। বাংলাদেশসহ মুসলিম বিশ্ব এদিন আল্লাহর শুকরিয়া আদায় করতে মহা-সমারোহে ‘ঈদে- মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে।

প্রতি বছরের ন্যায় এবারো গাউছিয়া কমিটি রাজশাহী মহানগর শাখার উদ্যোগে পবিত্র মিলাদ মাহফিল, দরুদ-সালাম, কেয়াম ও সমস্ত মুসলিম উম্মাহ ও দেশ-জাতির শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়ে। আর এই মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আতাউল মোস্তফা কাদরী। মোনাজাত শেষে তাবারক বিতরণের মাধ্যমে দিবসটির সকল কর্মসূচি শেষ করা হয়।
এছাড়াও আঞ্জুমান-এ আশরাফীয়া বাংলাদেশ রাজশাহী শাখার আয়োজনেও এদিন উপলক্ষে একই কর্মসূচী সকালে পালন করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin