সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে নানা আয়োজনে কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদ্যাপন

  • প্রকাশ সময় বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘কারিতাস বাংলাদেশ ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা’ এই মূলসুর ঘিরে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ সুবর্ণজয়ন্তী উদ্যাপন শুরু করেছে। এরই অংশ হিসেবে কারিতাস রাজশাহী অঞ্চল আজ বুধবার (১৫ডিসেম্বর) পবা উপজেলার আন্ধারকোঠা মিশন প্রাঙ্গণে সুবর্ণজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান শুরুর মধ্যদিয়ে অত্র অঞ্চলে জুবিলী বর্ষের কার্যক্রম শুরু হয়।

সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হরিপুর ইউনিয়নের কসবা উচ্চ বিদ্যালয় মাঠ হতে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি নিয়ে তারা প্রধান সড়ক প্রদক্ষিণ করে আন্ধারকোঠা মিশন প্রাঙ্গণে গিয়ে শেষ করেন। এরপর দলীয় পতাকা, বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে এর উদ্বোধন করা হয়। শেষে ৫০টি মোমবাতি প্রজ্জলন করা হয়। জুবলি উপলক্ষে কারিতাসের কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন ষ্টল স্থাপন করা হয়। অতিথিবৃন্দ প্রতিটি ষ্টল পরিদর্শন করেন। এছাড়াও মিশন প্রাঙ্গনে পাঁচটি বৃক্ষরোপন করেন অতিথিবৃন্দ। পরে কারিতাস এর পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মানীত করা হয়।

উদ্বোধনী অুনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি; বিশপ, রাজশাহী ধর্মপ্রদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবাষ্টিয়ান রোজারিও, নির্বাহী পরিচালক, কারিতাস বাংলাদেশ, রেভা. ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও, চ্যাপলেইন ও সদস্য, আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটি, কারিতাস রাজশাহী অঞ্চল।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী, হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মঞ্জিল, আন্ধারকোঠা ধর্মপল্লির পালপুরোহিত রেভা ফাদার পেমু রোজারিও, কারিতাস বাংলাদেশের জিবি সদস্য সিসিলিয়া মারান্ডী, কারিতাস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক রজ্ঞন পল রোজারিও, আদিবাসী নেতা এভারেষ্ট হেমব্রম, গাব্রিয়েল হাঁসদা ও জুবিলী বাস্তবায়ন কমিটি সেক্রেটারি, অসীম ক্রুশ।

এছাড়াও কারিতাস বাংলাদেশের জিবি ও ইবি বোর্ডের অত্র অঞ্চলের সদস্য-সদস্যা, আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটির সদস্য-সদস্যা, , কারিতাস রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্তরের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা/কর্মীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন মিত্র, কারিতাসের সহযোগী সমিতির সদস্য ও জনসংগঠনের নেতৃবৃন্দ, যুব ও শিশু প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি এবং সান্তাল, ওরাঁও, মাহালী ও পাহাড়িয়া কমিউনিটির জনগোষ্ঠীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

অতিথিদের বক্তব্য শেষে কারিতাস বাংলাদেশ- ভালবাসা ও সেবায় ৫০ বছরের পথচলা বিগত ৫ দশকের ঐতিহাসিক, স্মরণীয় ও উল্লেখযোগ্য অর্জন সহভাগিতা, কারিতাসের কার্যক্রমের উপর জীবনসাক্ষ্য প্রদানমূলক সহভাগিতা, দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান, বিশেষ মানবিক সহায়তা হিসেবে অসহায় দুঃস্থ গৃহহীনদের মাঝে গৃহ প্রদান এবং জুবিলী স্মারক প্রদান করা হয়।

সব শেষে আদিবাসী বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা, গম্ভীরা পরিবেশন ও পুরষ্কার বিতরণ করা। পরে উপজেলায় বর্ষব্যাপী জুবিলী উদ্যাপনের জন্য জুবিলী লগো, থিম সং ও অন্যান্য উপকরণাদী পাবনা জেলার চাটমোহর উপজেলায় হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin