সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে নিজ সম্পত্তি রক্ষায় এসপি ও সেনাবাহিনীর নিকট অভিযোগ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নিজ জমি রক্ষা করতে রাজশাহী পুলিশ সুপার ও সেনাবাহিনীর নিকট অভিযোগ করেছেন ভূক্তভোগি জমির মালিক মোয়াজ্জেম হোসেন ফাইটার। ফাইটার গোদাগাড়ী উপজেলার গোলাই গ্রামের বাসিন্দা। তিনি বলেন, ২০২১ সালে তিনি আরশাদ আলীর নিকট থেকে মোট ০.৪৬০০শতক জমি ক্রয় করেন। যার জে.এল.নং-৩৪৯, মৌজা-গুলাই, সিএস খতিয়ান নং-২৮৯, আর.এস খতিয়ান নং-২৬৭, প্রস্তাবিত খতিয়ান নং- ১৪৯৪, হোল্ডিং নং- ১৫৮২, দাগ নং- ১৩৯৫।

তিনি আরো উল্লেখ করেন তার নিজস্ব সম্পত্তিতে আব্দুল আলীম (কচি) নামের এক ব্যক্তি বায়নাসূত্রে জমির মালিকানা সম্বলিত সাইন বোর্ড ঝুলিয়ে দেয়। কচি কাশিয়াডাঙ্গা থানার বশরী এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। কচি সম্পূর্ণ অবৈধভাবে তার বৈধ সম্পত্তিতে এই সাইন বোর্ড ঝুলিয়ে জমি দখল করার অপচেষ্টা করছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

তিনি প্রতিবেদককে বলেন, জমি ক্রয় করার পরে নিজ নামে নাম জারি করে নিয়মিত খাজনা প্রদান করে আসছেন। অগ্রিম দুই বছরের খাজনাও দেয়া আছে। কিন্তু আওয়ামীলীগের সময়ে রাজশাহী সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা রজব আলী ও মহানগর যুবলীগ নেতা নাহান এর ভাতিজা সুরুজ জোরপূর্বক তার জমি দখল করে ভোগ দখল করলেও তিনি সে সময়ে কোন কিছুই করে উঠতে পারেনি। কারন সে সময়ে তানোর-গোদাগাড়ী আসনের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী তাদের সহযোগিতা করতেন বলে উল্লেখ করেন তিনি।

গত বছরের ৫ আগস্টের পরে সুরুজরা পালিয়ে গেলে তিনি তার জমি দখলে নিয়ে নিজ নামে জমিতে সাইনবোর্ড টাঙ্গান এবং গেটে তালা মেরে দেন। কিন্তু হঠাৎ করে বোরবার জমির গেটের তালা ভেঙ্গে তার অগোচরে তার দেয়া সাইনবোর্ড খুলে ফেলে সুরুজের আরেক সহযোগি আব্দুল আলীম (কচি) বায়নাসূত্রে ক্রয় মুলে সাইন বোর্ড টাঙ্গিয়ে দেন। বিষয়টি জানতে পেরে তিনি ঐ সাইন বোর্ড খুলে ফেলেছেন বলে জানান মোয়াজ্জেম। ভূমি দস্যুদের ভয়ে তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছেন। সেইসাথে তার জমি রক্ষায় আইন শৃংখলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তিনি।

এ বিষয়ে আব্দুল আলীম (কচি) এর নিকট জানতে চাইলে তিনি বলেন, তিনি সুরজের নিকট হতে জমি ক্রয় করার জন্য বায়না করেছেন। বায়না মুলে তিনি জমিতে সাইনবোর্ড দিয়েছেন। তার নিকট কাগজপত্র আছে। তবে মোয়াজ্জেম যদি কাগজ দেখাতে পারে তাহলে লোকজন নিয়ে বসে এটা ফায়সালা করা যেতে পারে বল জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin