নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বোয়ালিয়া থানা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে দশ দিনব্যাপি টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার সকালে নৈতিকতা ও শিষ্টাচার বিষয়ে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়। রাজশাহী হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন অত্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম। এ সময়ে তিনি বলেন, শুধু শিক্ষিত হলে চলবেনা। শিক্ষার পাশাপাশি নৈতিকতাবোধ না থাকলে একজন মানুষ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারেনা বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো করেন। শিষ্টাচার হচ্ছে একজন প্রকৃত মানুষের বড় সম্বল। মানবতা, ভদ্রতা ও শিষ্টাচার না থাকলে তাকে কেউ পছন্দ করেনা। সামনে সালাম দিলেও পেছনে গিয়ে গাালি দেয় বলে। তিনি বলেন, শিষ্টাচারের মধ্যে একজন মানুষের কথা বলা, চলা এবং সম্মানবোধ থাকে। এগুলো একজন মানুষের মধ্যে অতিব জরুরী বলে উল্লেখ করে প্রশিক্ষনার্থীদের একজন মানুষ করে নিজেকে গড়ে তুলতে এগুলো অনুসরন করার আহ্বান জানান তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা আনসার ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক জুয়েল রানা ও ১৪ নং ওয়ার্ড আনসার ও ভিডিপি এর সভানেত্রী মনি খাতুন।