নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পলিটিকস ম্যাটারস ওয়েবসাইড এর উদ্বোধন করা হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে নগরীর গ্রান্ড তোফা কনভেনশন হলে এ উপলক্ষে সভার আয়োজন করা হয় । সভায় রাজশাহী মহানগর, জেলা এবং জয়পুরহাটর জেলা হতে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জাতীয় পার্টির নেতাগণ উপস্থিত অংশগ্রহন করনে।
সভায় উপস্থিত ছিলেন বালংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর এর ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহিলা বিষয়ক সম্পাদক ইয়াসমিন রেজা ফেন্সি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরের যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব বিশ্বনার্থ সরকার। জয়পুরহাট জেলা বিএনপি যুগ্ম আহবায়ক গুলজার হোসেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সদস্য নন্দলাল পার্সি। জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি অধ্যক্ষ আবুল হোসেন, রাজশাহী মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন ও জয়পুরহাট জেলা জাতীয় পার্টি সভাপতি হেলাল উদ্দিন।

রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগ এর সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিত,ু মহানগর মহিলা দল এর সাধারণ সম্পাদক সকিনা খাতুন, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক এমপি জাহান পান্না, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার মিতা, রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট শামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, জয়পুরহাট জেলা মহিলা দলের সভাপতি দৌলতুন নাহার, সাধারণ সম্পাদক জাহেদা কামাল ও জয়পুরহাট মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ফেলো, মাস্টার ট্রেইনার ও অন্যান্য নেতৃবৃন্দ এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর আঞ্চলিক ব্যাবস্থাপক আসমা আক্তার ও প্রোগ্রাম সহকারী রায়হান আলী।

এই অনুষ্ঠানটি ইউএসএআইডি ও ইউকেএইড এর যৌথ অর্থায়নে স্ট্রেনদেনিং পলেটিক্যাল ল্যাণ্ডস্কেপ ইন বাংলাদেশ (ঝঃৎবহমঃযবহরহম চড়ষরঃরপধষ খধহফংপধঢ়ব রহ ইধহমষধফবংয) শীর্ষক প্রকল্পের অধীনে আয়োজন করা হয়। উল্লেখ্য, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বিশ্ব অর্জনের লক্ষ্যে সক্রিয় নাগরিকবৃন্দ ও সংবেদন শীল সরকার সমূহকে সহায়তা প্রদান করছে এবং সুশীল সমাজ ও রাজনৈতিক দল সমূহকে সাথে নিয়ে কাজ করছে।