সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে পেট্রোল পাম্পে অনিয়ম: ২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে তেল বিক্রিতে অনিয়ম, মজুতের সঠিক হিসাব না থাকা এবং গ্রাহকদের রশিদ না দেওয়ার অভিযোগে রাজশাহীর পবা উপজেলায় একটি পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে পবার দারুশার কর্ণহারে মতিউর ফিলিং স্টেশনে অভিযান চালায় র‌্যাব ও ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান মোবাইল কোর্ট।

এসময় জেলা প্রশাসকের সহকারী সামিয়া রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সম্প্রতি সরকার কর্তৃক পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে।নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে পবা উপজেলায় দারুশাতে মতিউর ফিলিং স্টেশন অভিযান পরিচালনা করা হয়। সেখানে মনিটরিং শুরু করার পর পাম্পটির কার্যক্রমে ব্যাপক বিশৃঙ্খলা ও বেশ কিছু গুরুতর অনিয়ম ধরা পড়ে।

অনিয়মগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, “পাম্প কর্তৃপক্ষ কোনো প্রকার প্রত্যয়ন ছাড়াই তেল বিক্রি করছিল। তেল নেওয়ার পর ভোক্তাদের যে একটি স্লিপ বা রিসিট দেওয়ার কথা, সেটি তারা দিচ্ছিল না এবং এমন কোনো রিসিট তারা দেখাতেও পারেনি। এছাড়া তাদের কাছে প্রয়োজনীয় তথ্যের কোনো আপডেট নেই।”

মজুত সম্পর্কে তিনি জানান, পাম্প কর্তৃপক্ষ যে পরিমাণ তেলের মজুত দেখাচ্ছে, বাস্তবে সেটি চেক বা যাচাই করার মতো কোনো ব্যবস্থা সেখানে নেই। সার্বিক দিক বিবেচনা করে এবং এসব অপরাধ আমলে নিয়ে ওই পেট্রোল পাম্পটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এসময় প্রশাসনের নিয়মিত মনিটরিং অফিসার এবং র‌্যাব-৫ ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসাররা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin